এইচএসসি ফলাফল: যশোর বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ৭০
এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ বছর যশোর বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ৭০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪৯২ জন।
এ বছর যশোর বোর্ড থেকে ৬৮,২১৪ জন পরীক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় ৪৩,৪৫২ জন। এর মধ্যে ২৫,৮০২ জন ছাত্র আর ১৭,৬৫০ জন ছাত্রী।
তিনটি শাখার মধ্যে বাণিজ্য শাখায় পাশের হার সবচে’ বেশি। এ শাখায় পাশের হার ৭৫ দশমিক ২৩ এবং জিপিএ-৫ পেয়েছে ১০৬ জন। বিজ্ঞান বিভাগে পাশের হার ৬৯ দশমিক ৭৮ এবং জিপিএ-৫ পেয়েছে ২৭৭ জন। আর মানবিক বিভাগে পাশের হার ৫৮ দশমিক ৪৭। এ শাখায় জিপিএ-৫ প্রাপ্ত’র সংখ্যা ১০৯ জন।
