২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ স্থলবন্দরে ঘোষণার অতিরিক্ত আমদানির অভিযোগে ফল বোঝাই ১০টি ট্রাক আটক

সোনামসজিদ স্থল বন্দর দিয়ে ঘোষণার অতিরিক্ত আমদানিকৃত ফল নিয়ে আসার অভিযোগে শনিবার রাতে বিডিআর মহানন্দা সেতুর টোল ঘরের কাছ থেকে ফল বোঝাই ১০ টি ট্রাক আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 10:06 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এর মধ্যে ৭টি ট্রাকে দেড় থেকে দুই মেট্রিক টন করে বেশি এবং একটি ট্রাকে তিন টনের বেশি ফল রয়েছে বলে বিডিআর সূত্র জানায়।

যে সব ট্রাকে দেড়/দু টন বেশি ফল রয়েছে সেগুলোকে অতিরিক্ত ফলের শুল্ক পরিশোধের জন্য সোনামসজিদ বন্দরে পাঠানো হয়েছে। বিডিআর সূত্র জানায়, তিন টনেরও অতিরিক্ত ফল যে ট্রাকটিতে রয়েছে সেটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।