২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র রোববার রাতে শহীদুল্লাহ হলের সামনে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 10:35 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

আহত ছাত্রের নাম রেহান দস্তগির জেমস (২৩)। সে সয়েল সায়েন্স বিভাগের মাস্টার্সের ছাত্র। শহীদুল্লাহ হলের অনাবাসিক ছাত্র জেমস মিরপুরে থাকে।

প্র্ত্যক্ষদর্শীরা জানায়, টিএসসিতে একটি নবীন বরণ অনুষ্ঠান চলাকালীন সংঘর্ষ শুরু হলে জেমস সহ তার তিন বন্ধু দ্রুত সেখান থেকে চলে যায়। তারা শহীদুল্লাহ হলে প্রবেশের সময় একটি গাড়ি থেকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করলে জেমস অহত হন।

এদিকে অপর এক ঘটনায় সূত্রাপুর থানার নওয়াবপুর এলাকায় আনাম হোটেলের ম্যানেজার গুলিবিদ্ধ হন।