২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ইউএনও, পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পুলিশের এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাভারের দক্ষিণ জামগড়া গ্রামের রুহুল আমিন তাদের বিরুদ্ধে এ অভিযোগ আনেন।

তিনি অভিযোগ করেন, ইউএনও এজেডএম সালাউদ্দিন নাগরী, এসআই রকিবুল হক রকিব এবং তাদের ভাড়াটে তিন সন্ত্রাসী তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

তিনি আরও বলেন, রুহুল আমিনের কাছে ইউএনও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি তাকে ৫০ হাজার টাকা দিয়েছেন বলে জানান। তারপরও তারা তাকে বিভিন্নভাবে হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন।

রুহুল আমিন অভিযোগ করেন, টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে এবং জমিতে ভবন নির্মাণের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার হুমকি দেন।