বাগেরহাটে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত
বাগেরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
বাগেরহাট-খুলনা মহাসড়কের শ্রীঘাটে রোববার বিকেল এবং মোল্ল¬াহাট-ফকিরহাট সড়কের জয়ডিহিতে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ জানায়, বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাটে নিহত শিশুর নাম নামিয়া (৪)। সে স্থানীয় আল আমিন হাওলাদারের কন্যা। মায়ের সাথে রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী একটি বাস তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। এসময় নিহত নামিয়ার মা আহত হন। বাসটি আটক করা যায়নি।
মোল্লাহাটে শনিবার সন্ধ্যায় রিক্শাভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রিক্শাভ্যান আরোহী অনিমেশ (৩০) এবং গোলাম রসুল (২৮)সহ চারজন আহত হয়। স্থানীয় হাসপাতালে নেয়ার পথে অনিমেশ এবং চিকিৎসাধীন অবস্থায় গোলাম রসুল মারা যায়। আহত ভজন মণ্ডল ও মিহির বাওয়ালীকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।
