২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বণিক সমিতি নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ শুক্রবার রাতে নিরালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামের বাড়ি থেকে একটি এয়ার পিস্তল এবং চার রাউন্ড টুটু বোর রাইফেলের গুলি উদ্ধার করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এসময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ডিবি) জহুরুল হক জানান, টেলিফোন সংবাদের ভিত্তিতে শফিকুল ইসলামের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বর্তমানে শফিকুল ইসলামকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।