পৌরসভার মেডিকেল অফিসারদের জন্য প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
পৌরসভার নবনিযুক্ত মেডিকেল অফিসারদের জন্যে সপ্তাহব্যাপি প্রশিক্ষণ কোর্স শনিবার থেকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে শুরু হয়ে।
মাঠ পর্যায়ে প্রশাসন ও জনস্বাস্থ্য বিভাগে সেবা দানে মেডিকেল অফিসারদের ভূমিকা আরো কার্যকর করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এনআইএলজি আয়োজিত এ কোর্সের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব এএইচএম আবুল কাসেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শফিকুর রহমান, পরিচালক (প্রশিক্ষণ) জামশেদ আহমেদ এবং কোর্স পরিচালক সিরাজুল হোসেন।
