২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ১ জন, নিখোঁজ ৩

যশোরের চৌগাছা উপজেলার মাশিলা সীমান্তে বিএসএফ’র গুলিতে একজন বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও তিন জন। গুলিবিদ্ধ যুবকের নাম ডালিম (২০)।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে মাশিলা সীমান্তের বিপরীতে ভারতের মাসুমপুর বিওপির ১০৪ বিএসএফ ব্যাটালিয়ানের সদস্যরা বাংলাদেশের দিকে গুলি করে। এ সময় ডালিম নামের ওই যুবক গুলিবিদ্ধ হয়। শনিবারই তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র আরও জানায়, ডালিমের সাথে তার আরো তিন সহযোগি ছিলো। ওই ঘটনার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই তিনজন গুলিবিদ্ধ হয়েছে অথবা বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে কি না, তা এখনও জানা যায়নি।