নোয়াখালীতে আইনমন্ত্রীর সংবর্ধনায় আয়োজকরা অনুপস্থিত
নোয়াখালীতে শনিবার আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের কেউ উপস্থিত ছিলেন না।
সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ ডায়বেটিক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের কাউকে না দেখে মন্ত্রী চরম ক্ষুব্ধ হন। এ পরিস্থিতিতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সেলিম স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের এনে তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করেন।
স্থানীয় সূত্র জানায়, ডায়াবেটিক সমিতির সভাপতি আমানত উল্লাহ এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী সংগঠনের নামে চিঠি বিলি করে সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানিয়েছিলেন।
