চারুকলা ইন্সটিটিউট থেকে ১০টি ভাস্কর্য খোয়া গিয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট’র মাঠ থেকে প্রায় ১০টি ভাস্কর্য খোয়া গিয়েছে। এ বিষয়ে ইন্সটিটিউট কর্তৃপক্ষ রমনা থানা একটি মামলা দায়ের করেছে।
ক্যাম্পাস সূত্র জানায়, খোয়া যাওয়া ভাস্কর্যগুলো রশিদ চৌধুরী ও নিয়মুল বারীসহ প্রাক্তন শিক্ষক এবং শিক্ষার্থীদের তৈরি। চুরি যাওয়া ভাস্কর্যগুলোর প্রতিটির আনুমানিক মূল্য ১০ থেকে ১২ হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, সন্ধ্যার পরে ইন্সটিটিউটের মাঠে সম্প্রতি বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়। ভাস্কর্য চুরির সাথে তাদের যোগসাজস থাকতে পারে।
