শুক্রবারেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
হরতাল এবং ধর্মঘটসহ বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন শুক্রবারেও পরীক্ষা নিচ্ছে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল লতিফ বলেন, প্রতি বর্ষের সবগুলো পরীক্ষা নিতে প্রায় মাসখানেক লেগে যায়। হরতাল বা কোন কারণে পরীক্ষা পিছিয়ে গেলে পুনরায় শিডিউল করতে হয় এবং প্রায়ই দেখা যায় অন্য বর্ষের পরীক্ষায়ও তা প্রভাব পেলছে এবং একাডেমিক ক্যালেন্ডার দীর্ঘায়িত হচ্ছে। এ কারণেই আমরা শুক্রবারে পরীক্ষা নিচ্ছি এবং এর ফলে সেশনজট কমবে বলে আশা করছি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আশরাফুল ইসলাম শুক্রবারে পরীক্ষার ব্যাপারে বলেন, এটা একটা ভালো উদ্যোগ।
তিনি ছুটির দিনগুলোতেও পরীক্ষা নেয়ার প্রস্তাব দেন।
