মাকে দেখতে চাওয়ার অপরাধে ৪ টি দাঁত বিসর্জন
মা’কে দেখতে চাওয়ার অপরাধে চারটি দাঁত বিসর্জন দিতে হলো বন্দি এক কিশোর অপরাধীকে।
যশোর সদরের শেখহাটি এলাকার আবদুল করিমের পুত্র সাইফ হাসান মামুন (১৩) যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি। বৃহস্পতিবার বিকালে তার মা তাকে দেখতে সেখানে যান। গেটে থাকা গার্ড শফিকুল জানান, এখন দেখার সময় শেষ। এদিকে মা গেটে এসেছেন শুনতে পেয়ে মামুন সেখানে আসে। কিন্তু গার্ড তাকে তার মায়ের সাথে কথা বলতে দেয়নি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গার্ড মামুনের মুখে ঘুসি মারে। এতে তার চারটি দাঁত খসে পড়ে। মামুনের পরিবার জানান, এ ব্যাপারে তারা থানায় মামলা করবে।
