২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলারা বেশি যত্নবান

স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে পুরুষের চেয়ে মহিলারা বেশি সচেতন।

নিজস্ব প্রতিবেদক

মিথুন আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 02:06 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণায় দেখা গেছে, পাবলিক রেষ্টরুম ব্যাবহারের পর ৯০ শতাংশ মহিলাই হাত ধুয়ে ফেলেন। কিন্তু একই কাজের পর হাত ধোয়া পুরুষের হার মাত্র ৭৫ শতাংশ। কাশি দেয়া বা নাক ঝাড়ার পর গড়ে ৩২ শতাংশ আমেরিকান হাত ধুয়ে ফেললেও এদের মধ্যে পুরুষের হার ২৪ এবং মহিলাদের হার ৩৯ শতাংশ।

আমেরিকান সোসাইটি ফর মাইক্রো বায়োলজি এবং সোপ এন্ড ডিটারজেন্ট অ্যাসোসিয়েশন এই গবেষণা পরিচালনা করে। যুক্তরাষ্ট্রে ‘জাতীয় হাত পরিষ্কারকরণ সপ্তাহে’র সঙ্গে সমন্বয় রেখে গবেষণালব্ধ এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

কুকুর বা বিড়ালকে অদর করার পর ৪২ শতাংশ এবং টাকা গোনার পর হাত পরিষ্কার করে মাত্র ২১ শতাংশ আমেরিকান।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের চারটি প্রধান শহরের অ্যাকুরিয়াম, ট্রেন ষ্টেশন, ও মার্কেটসহ বিভিন্ন স্থানে ছ’হাজার তিনশ’ছত্রিশ জন লোকের ওপর এই গবেষণা চালানো হয়।