নড়াইলে সড়ক দুর্ঘটনার ১ জন নিহত, আহত ৪০
নড়াইলে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। নিহত পরেশ চন্দ্র বিশ্বাসের বাড়ি নড়াইলের ইচড়বাহা গ্রামে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, নড়াইল শহর সংলগ্ন নতুন বাস স্ট্যান্ডের পাশে বাঁশখালিতে যশোর থেকে নড়াইলগামী আর জি পরিবহনের যাত্রীবাহী বাস (যশোর ব ০০৪-০৮৬ ) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ¦বর্তী খাদে পড়ে।
আহতদের মধ্যে রয়েছে রাসেল (২৮), জসিম (২৯), আলতাফ হোসেন (৭০), দুলাল ঘোষ (৫৫), নাসিমা বেগম (৩০), ইউপি সদস্য জাকির (৫০), বাশার (৫০) প্রমুখ।
