২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি রফিকুল ইসলামকে গ্রেফতারের দাবিতে নিহত মোমিনের বাবা মা

কলেজ ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যার প্রধান আসামী মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে গ্রেফতারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন মমিনের বাবা মা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 07:45 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বৃহস্পতিবার নগরীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরে তাদের বাসায় এক সংবদ সম্মেলনে তারা এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল আদালতে

হস্তান্তরের দাবি জানান।

সঠিক বিচারের আশায় নিহতের মা রহিমা খন্দকার এবং আব্দুর রাজ্জাক প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তারা অভিযোগ করেন, আইন প্রয়োগকারী সংস্থার কাছে সাহায্য চেয়ে তারা তা পাননি। ওসি রফিকের লোকজন তাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে।

নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, আমরা আমাদের ভাইকে হারিয়ে এখন আবার হামলার ভয়ে দিন কাটাচ্ছি। ওসি রফিক গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা নিরাপদ বোধ করছি না।