২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সমন্বয় কমিটির বৈঠকে নভেম্বরের শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা

সার্ক-এর সমন্বয় কমিটি বৃহস্পতিবার এক বৈঠকে নভেম্বরের শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। দু-দফা পিছিয়ে যাওয়ার পর আগামী ১২-১৩ নভেম্বর ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমানের সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন ও সার্ক সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন কমিটির সমন্বয়কারীরা অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক জহিরুল হক বলেন, ৬ ও ৭ ফেব্রৃয়ারি যখন সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল তখন তা কাভার করতে ২৭৭ জন বিদেশি সাংবাদিক আবেদন করেছিলেন। আমরা আশা করছি এবারেও সমসংখ্যক অবেদন আসবে এবং ইতোমধ্যেই আবেদন আসতে শুরু করেছে।

হক আরও বলেন, নির্ধারিত সময়সূচি অনুয়ায়ী সম্মেলন অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।