২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শান্তি দিবস ২১ সেপ্টেম্বর।
এ উপলক্ষে সরকারি, বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।
সাউথ এশিয়া পার্টনারশীপ, বাংলাদেশ শান্তির সপক্ষে সকলকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২২শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টায় শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জাননো হয়।
