বান্দরবানে গ্রেফতারকৃত জঙ্গি ৩ দিনের রিমান্ডে
পার্বত্য জেলা বান্দরবানে জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নেতা মাওলানা আব্দুল মালেককে পুলিশ বুধবার তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
গোয়েন্দা সংস্থার সদস্যরা ১৯ সেপ্টেম্বর তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে জেএমবি’র লিফলেট বিলি করাসহ ১৭ আগস্ট দেশকাঁপানো সিরিজ বোমা হামলা জড়িত থাকার অভিযোগ রয়েছে।
