ইউএন মিশনে যোগ দেওয়া হলো না ঘাটাইল সেনানিবাসের ক্যাপ্টেন রাশেদের
কঙ্গোর জাতিসংঘ মিশনে যোগ দেওয়া হলো না টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের ক্যাপ্টেন রাশেদুল হাসান তালুকাদার বাবুর (৩০)। স্যালিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে।
সোমবার রাত সাড়ে ৮ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন।
জাতিসংঘ মিশনে যাওয়ার প্রস্তুতির আগে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হন। সেখানে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সিএমএইচে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
তিনি স্ত্রী ও ছয় মাস বয়সী পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার বাবা টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান শওকত আলী তালুকদার।
আগামী ২৪ সেপ্টেম্বর রাশেদুল হাসান তালুকদারের কঙ্গোতে জাতিসংঘ মিশনে যাওয়ার কথা ছিল। তিনি ১৯৯৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন।
মঙ্গলবার বেলা ২টায় টাঙ্গাইল বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তার মরদেহ কেন্দ্রীয় গোরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়।
জানাযায় অংশ নেন ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল ইশতিয়াক আহমেদ, টাঙ্গাইলের ডিসি সাইফুদ্দিন আহমেদ মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
