টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০
টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমঠল্লায় সোমবার বিকেলে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অপর ৩০ জন আহত হয়েছে। নিহতদের পরিচয় জানা যায় নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১১-২০৮১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-১১-২০১২) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক জন এবং হাসপাতালে আরও তিন জন মারা যায়। আহত ২৮ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
