২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকল পদ রাজস্ব খাতে নেয়ার দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজে তালা

ফরিদপুর মেডিকেল কলেজের সকল পদ রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে রোববার কলেজের কর্মকর্তা কর্মচারিরা প্রসাশনিক ভবনসহ সকল ভবনে তালা ঝুলিয়ে দেয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরিদপুরসহ দেশের পাঁচটি মেডিকেল কলেজের কর্মকর্তা কর্মচারিরা রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে ১৪ সেপ্টেম্বর থেকে নতুন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি অনুযয়ী ১৫ সেপ্টেম্বর কর্মবিরতি এবং রোববার সকল বিভাগে তালা লাগিয়ে দেওয়া হয়।

তালা লাগিয়ে দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্ট কালের জন্যে কলেজে তালা ঝুলবে।