২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড ফান্ড অ্যাক্ট এর খসড়া প্রণয়ন করেছে যোগযোগ মন্ত্রণালয়

যোগাযোগ মন্ত্রণালয় রোড ফান্ড অ্যাক্ট এর খসড়া প্রণয়ন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 06:51 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সড়ক যোগাযোগ নেওয়ার্ক অধিকতর শক্তিশালী করার জন্যে অর্থ যোগান দিতে প্রস্তাবিত এ অ্যাক্টের আওতায় সড়ক তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আন্ত :মন্ত্রণালয় বৈঠকে এ খসড়া প্রণয়ন করা হয়।

এসময় যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ সংশ্লিস্ট সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

বৈঠকে জানানো হয়, টোল সেতু, টোল সড়ক, সরকারের নিজস্ব অর্থায়ন এবং বৈদেশিক অর্থ সহয়তায় সড়ক তহবিলের অর্থ সংগৃহীত হবে।

দেশের ২ লাখ ২২ হাজার কিলোমিটার সড়ক, জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং গ্রামীণ সড়ক নেটওয়ার্ক অধিকতর কার্যকর রাখতে এবং সুষ্ঠু রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে এ অ্যাক্টের আওতায় একটি সড়ক তহবিল কর্তৃপক্ষ (রোড ফান্ড অথরিটি) গঠন করা হবে।

বৈঠকে আরও জানানো হয়, মন্ত্রী পর্যায়ে প্রস্তাবিত খসড়া পর্যালোচনার পর মন্ত্রিপরিষদে অনুমোদনের পর এ আইন কার্যকর করার পদক্ষেপ নেয়া হবে।