নীলফামারীতে মজুরী চাইতে গিয়ে বিএনপি নেতা ও তার বাহিনীর হামলায় আহত ১০ সংখ্যালঘু শ্রমিক
নীলফামারীর ডিমলা উপজেলার কাকিনা চাপনি গ্রামে শনিবার কাজ শেষে মজুরী চাইতে গিয়ে বিএনপি নেতা ও তার বাহিনীর হামলায় আহত হয়েছে ১০ সংখ্যালঘু শ্রমিক।
এদের মধ্যে মারাত্বক আহত ছয়জনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় এই ঘটনা ঘটলেও হামলাকারি বিএনপি নেতার ভয়ে আহতরা মামলা করতে পারেনি।
আহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছে, সাবেক ইউপি সদস্য ও বিএনপির ইউনিয়ন কমিটির নেতা জয়নাল আবেদীন তার বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য কয়েকজন শ্রমিক নিয়োগ করে। শুক্রবার শ্রমিকরা বাঁশ কেটে তার বাড়িতে পৌঁছে দিলেও বিএনপি নেতা জয়নাল আবেদীন পুলিশের ভয় দেখিয়ে মজুরী না দিয়ে তাদের তাড়িয়ে দেয়। শনিবার শ্রমিকরা আবার তাদের মজুরীর জন্য তার বাড়িতে গেলে জয়নাল আবেদীন ‘হিন্দু বেটাদের সাহস কতো’ বলে তার দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এই হামলায় ১০ জন শ্রমিক আহত হয়। তাদের মধ্যে মারাত্বক আহত সুভাষ (৩০), শান্তিবালা (৪৫), মিনতি রানী (২৫), বুলবুলি (৩০), হেমন্ত (২৫) ও মনোদা (৫৫) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
