২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে অগ্নিকান্ডে কোটি টাকার সম্পদ ভস্মিভূত

পিরোজপুর বাজারে শুক্রবার গভীর রাতে এক অগ্নিকান্ডে ২২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হওয়াসহ প্রায় এক কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জনগণ প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এ অগ্নিকান্ড ঘটে। আগুনে ভস্মিভূত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চারটি চালের গুদাম, হাডওয়ার্ডের দোকান, মুদী মনোহারী ও তেলের গুদাম ও দোকান এবং ভূষির দোকান।