২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১ কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীতে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ চার জনকে আটক করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

আটককৃতদের মধ্যে বাসের ড্রাইভার ও হেলপারকে বিকেলে ছেড়ে দেওয়া হয়। আটক অপর দু’জন-মাসুদরানা এবং বাবুকে হেরোইন বহনকারী সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র‌্যাব সূত্র জানায়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদস্যরা মহানগরীর নওদাপাড়া বাইপাস মোড়ে নওগাঁ থেকে ছেড়ে আসা ‘আল নাফি পরিবহন’ এ তল্লাশী চালায়। এসময় বাসের ভেতর কাগজে মোড়া একটি প্যাকেট থেকে হেরোইন উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, এ হেরোইন সীমান্তপথে ভারত থেকে এনে রাজশাহী হয়ে ঢাকায় পাচার করা হচ্ছিল।