সুনামগঞ্জে বিডিআর সদস্যরা ৩ টি রিভলবার উদ্ধার করেছে
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা বুধবার জেলার দোয়ারাবাজারের সীমান্তবর্তী গ্রাম বালুছড়া থেকে তিনটি বিদেশী রিভলবারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো-চাঁদ মিয়া এবং তার ছেলে রইচ উদ্দিন। তাদের বাড়ি বালুছড়া গ্রামে।
বিডিআর সূত্র জানায়, বাংলা বাজার সীমান্ত ক্যাম্পের বিডিআর ব্যাটেলিয়ন-১৭ এর জওয়ানরা ওই দুই ব্যক্তিকে আটক করে এভং তাদের দেহ তল্লাশি করে তিনটি রিভলবার উদ্ধার করে।
১৭ রাইফেলস কমান্ডার বিডিনিউজকে জানান, গ্রেপ্তারকৃত দুইজনই অস্ত্র পাচারকারী।
