২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা হেফাজতের নামে ঢাকার এক শিশু ১৯ দিন ধরে পঞ্চগড় জেলা কারাগারে

নিরাপত্তা হেফাজতের নামে এক শিশু ১৯ দিন ধরে পঞ্চগড় জেলা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি জীবনযাপন করছে। বন্দি শিশুটির নাম শাহানাজ পারভীন (৮)।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 12:32 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সূত্র জানায়, এই শিশুটিকে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড়ে নিয়ে আসার পথে শিশুটির চিৎকারে পাচারকারীরা তাকে ২৭ আগস্ট সন্ধ্যায় ময়নাদীঘির পাথরাজ মোড়ে বাস থেকে নামিয়ে দেয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওই রাতে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বোদা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ ওই শিশুটির কোনো অভিভাবক না পেয়ে পরদিন তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে দেয়।

পুলিশের ধারণা, পঞ্চগড়ের কোন এক সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে তাকে বিএন-৭

টিআইবি-প্রেস বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার টিআইবি’র করাপশন ডেটাবেজ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হবে

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ)-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ‘করাপশন ডেটাবেজ ২০০৪-এর রিপোর্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

টিআইবি’র একটি সূত্র জানায়, বিগত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ১৮টি জাতীয় ও ৭টি আঞ্চলিক দৈনিক সংবাদপত্রে প্রকাশিত দুর্নীতি সংক্রান্ত সংবাদ অভিবীক্ষণ করে এ গবেষণা প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

গবেষণায় সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টের আলোকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতসমূহ, দুর্নীতির ধরণ, কারণ ও প্রভাব, দুর্নীতিগ্রস্ত এলাকা, দুর্নীতি কর্মকর্তা-কর্মচারিদের শ্রেণী বিশ্লেষণ, আর্থিক ক্ষতির পরিমাণ নির্ণয় এবং দুর্নীতির বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাসহ বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে বলে টিআইবি সূত্র জানিয়েছে।

বিডিনিউজ/এফআর/ডিআর/ ১২৪১ ঘ.

পাচারকারীরা পঞ্চগড়ে নিয়ে আসে।

সোমবার ওই শিশুটির হাজিরার দিন থাকায় তাকে কারা কর্তৃপক্ষ আদালতে নিয়ে আসে।

এসময় আদালত চত্বরে স্থানীয় সাংবাদিকদের সে জানায়, তার নাম শাহানাজ পারভীন, বাড়ি ঢাকার গাবতলী বেড়িবাঁধ এলাকায়। তার বাবার নাম মৃত বাদশা, মায়ের নাম ফাতেমা খাতুন।

সে আরও জানায়, ১৮/২০ দিন আগে বাড়ির পাশ্ববর্তী এক পুকুর পাড়ে মুখ ধোয়ার সময় এক লোক তার নাকে ফুল শুকিয়ে অজ্ঞান করে বাসে করে নিয়ে আসে।