২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবনির্বাচিত নারী সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে-স্পিকার

স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, কার্যপ্রণালী-বিধির আওতায় নবনির্বাচিত মহিলা সদস্যদের স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যেতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

স্পিকার মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নবনির্বাচিত মহিলা সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের তৃতীয় দিনের সভায় সভাপতিত্ব করেন।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয় সংসদে সংসদীয় কমিটির ব্যবস্থার ওপর বক্তব্য উপস্থাপন করেন। সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ প্রকল্পের জাতীয় কনসালটেন্ট ড. নিজাম আহমেদও কমিটি কার্যপদ্ধতির ওপর বক্তব্য রাখেন। খবর তথ্য বিবরণী’র।

আব্দুল মান্নান বলেন, স্থায়ী কমিটির মেয়াদ একটি সংসদ যতদিন কার্যকর থাকবে ততদিন থাকবে এবং কার্যপ্রণালী-বিধির ২১৫ মোতাবেক সংসদ মুলতুবি হলেও কমিটির হাতের কাজ তামাদি হবে না, বিধি ২১৬ অনুযায়ী কমিটির অসমাপ্ত কাজ সংসদ স্থগিত হলেও চলবে।

স্পিকার নবনির্বাচিত মহিলা সংসদ সদস্যদের সংসদ ও কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবনির্বাচিত মহিলা সংসদ সদস্যগণ অংশগ্রহণ করেন।