২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউইয়র্কে বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

বাংলাদেশে র‌্যাব দিয়ে বিনা বিচারে মানুষ হত্যা এবং মানবাধিকারের চরম লংঘনের অভিযোগ এনে বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে নিউইয়র্কে মামলার প্রস্তুতি চলছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 10:59 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

প্রবাসী বাংলাদেশী বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সংগঠন কমিটি ফর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইন বাংলাদেশ নামক একটি মানবাধিকার সংগঠন এ ব্যাপারে উকিল নোটিশ পাঠাবে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মামলার বিস্তারিত খবর জানানো হবে বলে সংগঠনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) উকিল নোটিশ পাঠানো হবে এবং সন্ধ্যায় ৬টায় নিউইয়র্কের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোমবার নিউইয়র্কে এসে পৌঁছেছেন।