বরিশালে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিহত ১
বরিশালের সন্ধ্যা নদীতে একটি লঞ্চ ও একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে সোমবার দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। পুলিশ দুপুরে মৃতদেহটি উদ্ধার করে।
নিহত শিশুটির নাম শারমিন। সে পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার বিন্নি গ্রামের আব্দুল হালিমের কন্যা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি সন্ধ্যা নদী পার হওয়ার সময় ঢাকা থেকে আগত চরদুয়ারীগামী (বাগেরহাট) একটি লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রলারটি ডুবে যায়। সংঘর্ষের পর লঞ্চটি দ্রুত পালিয়ে যায়।
একজন পুলিশ কর্মকর্তা জানান, শারমিন ছাড়া ট্রলারের বাকি যাত্রীরা সাঁতরে তীরে ওঠে।
