সাগীর হত্যা মামলায় শামীম ও মানিক আরও ২ দিনের রিমান্ডে
যুবদল নেতা সাগীর হত্যা মামলায় আটক শামীম ও মানিককে আবারও দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
পৃথক দু’দফায় মোট পাঁচ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সিআইডি সোমবার আবারও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানায়।
শুনানি শেষে মাহনগর হাকিম আব্দুর রউফ খান দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইতোপূর্বে গ্রেফতার টেপা জুয়েলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ফতুল্লা থেকে শামীম ও মানিককে ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়।
