২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধি দলের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

সফররত ভারতীয় ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) প্রতিনিধি দল সোমবার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এ সময়ে তারা প্রতিরক্ষা সচিব মেজবাহ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেন। মেজর জেনারেল রাজেশ্বর সিং প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়।

সাক্ষাৎকালে তারা দুই ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী দেশের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় করেন। এ সময়ে যুগ্ম সচিব মো. আজিজ হাসান এবং মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিনিধি দল নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম হাসান আলী খানের সাথে সাক্ষাৎ করেন।

এছাড়াও প্রতিনিধি দলটি মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শন করে। এ সময়ে তাদেরকে এমআইএসটি’র প্রশিক্ষণ সম্পর্কে অবহিত করা হয়।

প্রসঙ্গ ২৬ সদস্যের ভারতীয প্রতিনিধি দলটি পাঁচ দিনের শুভেচ্ছা সফরে রোববার ঢাকা পৌঁছে।