২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫তম বিসিএস-২০০৪ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার ২০০৫ সালে অনুষ্ঠিত ২৫তম বিসিএস ২০০৪ এর লিখিত পরীক্ষায় ফলাফল সাময়িকভাবে প্রকাশ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ২ শ’ ৯৩ জন পরীক্ষার্থী।

উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক (লিখিত) পরীক্ষা আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগামী ২৫ অক্টোবর হতে মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণের মোখিক পরীক্ষা শুরু হবে।

মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংবাদ মাধ্যমে জানানো হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের নামে নির্দেশ সম্বলিত প্রবেশপত্র যথাসময়ে পাঠানো হবে। তবে যে সমস্ত প্রার্থী মনস্তাত্ত্বিক লিখিত পরীক্ষায় অনুপস্থিত থাকবেন তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।