নবাবগঞ্জে তিনটি তাজা বোমা উদ্ধার
ঢাকার নবাবগঞ্জ সদর বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ সোমবার তিনটি তাজা বোমা উদ্ধার করেছে।
পরে তারা এগুলো নিষ্ক্রিয় করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল দশটায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে টেপে মোড়ানো অবস্থায় বোমাগুলো উদ্ধার করে।
ঘটনা জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা বোমা রেখে গেছে পুলিশ তা উদঘাটন করতে পারেনি। পুলিশ ধারণা করছে, আতঙ্ক সৃষ্টির জন্যে এ ঘটনা ঘটানো হয়েছে।
পুলিশ এ ব্যাপারে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
