২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সাপের কামড়ে গৃহবধূ ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে সোমবার সকালে সাপের কামড়ে গৃহবধূ ও পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

গৃহবধূ নাজমার (২২) বাড়ি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে। তার স্বামী কামাল খন্দকার। জ্বালানি কাঠ নাড়াচাড়া করার সময় নাজমাকে সাপে কাটে। সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

অপরদিকে ধানসিঁড়ি গাবখান ইউনিয়নের বারুহার গ্রামে খোকন মিস্ত্রির পুত্র অমিত (২) বাড়ি সংলগ্ন পুকুরে ডুবে মারা যায়।