কুষ্টিয়ায় বোমা বিস্ফোরণে ২ স্কুল ছাত্র আহত
কুষ্টিয়ার কুমারখালীতে সোমবার কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই স্কুল ছাত্র আহত হয়েছে।
তাদের নাম টুটুল (১২) ও খোকন (১১)।
এলাকাবাসী সূত্র জানায়, রাস্তায় একটি জর্দ্দার কৌটা দেখে টুটুল সেটি প্যান্টের পকেটে রাখে। স্থানীয় বেলঘরিয়া মোড়ে পৌঁছে কৌটাটি বের করতে গেলে মাটিতে পড়ে বিস্ফোরিত হয়।
বোমার স্পিøন্টারে ওই দুই শিশুর হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশের ধারণা, সন্ত্রাসীরা বোমা বহন করার সময় অসাবধনবশত এগুলো ফেলে যায়।
