বিমানের ডানায় ত্রুটি, কুয়েত ফ্লাইট ৬ ঘন্টা বিলম্বিত
বিমান বাংলাদেশ এয়ালাইন্সের কুয়েত ফ্লাইট (বিজি ০৯১) যান্ত্রিক ত্রুটির কারণে ছয় ঘন্টা বিলম্বিত হয়েছে।
বিমান সূত্র জানায়, এয়ারবাস উড়োজাহাজটি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতে অবতরণ করার পরই এর একটি ডানায় সমস্যা দেখা দেয়। সমস্যা দূর করার পর প্রায় আড়াইশ যাত্রী নিয়ে ওই ফ্লাইটটি বিকেল ৩টার বদলে রাত ৯টার দিকে ঢাকায় ফেরত আসে।
বিলম্বিত ফ্লাইটটির কারণে যাত্রী ও দর্শনার্থীদের পোহাতে হয় চরম দুর্ভোগ।
