২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট বোমা হামলা: গাজীপুরে জেএমবি সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গাজীপুরে ১৭ আগস্ট বোমা হামলার সাথে জড়িত থাকার ব্যাপারে জামা’আতুল মুজাহিদীনের সক্রিয় কর্মী মো. রোকনুজ্জামান (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

রোববার বিকালে কঠোর গোপনীয়তার মাধ্যমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান ১৪৬ ধারায় রোকনুজ্জামানের জবানবন্দি গ্রহণ করেন। পুলিশ জানায়, সে বোমা হামলার সাথে জড়িত আরও কয়েকজনের নাম বলেছে।

এদিকে শনিবার দুপুরে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকা থেকে গ্রেফতারকৃত জামা’আতুল নেতা জিয়াউর রহমান (৩০) কে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। রোকনের তথ্য অনুযায়ী গাজীপুরে বোমা হামলার পুরো নেটওয়ার্ককেই শনাক্ত করা সম্ভব হয়েছে।

৩০ আগস্ট শ্রীপুরের চকপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ রোকনুজ্জামানকে গ্রেপ্তার করে। পুলিশ রোকনের কাছে থেকে ১৭ আগস্ট বোমা হামলার সাথে সংশ্লিষ্ট আলামত উদ্ধার করে।