২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ফোনের ইয়ুথ লাইফ স্টাইল মেলায় ভাংচুর, আটক ১০

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার গ্রামীন ফোনের ‘ডিজুস দুনিয়া’ শীর্ষক ইয়ুথ লাইফ স্টাইল মেলা একদল উচ্ছৃংখল যুবকের মধ্যে মারামারি ও ভাংচুরের পর পণ্ড হয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

মেলার শেষ দিন হলেও দুপুরে এ ঘটনার পরপরই মেলা বন্ধ করে দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০ জনকে আটক করে। রাতে এ ব্যাপারে তেজগাঁও থানায় যোগাযোগ করা হলে সেখানে কর্তব্যরত কর্মকর্তা আটকের কথা স্বীকার করে। তবে রাতেই আটককৃতদের কয়েকজনকে ছেড়ে দেয়া হতে পারে বলে জানায়।