বিয়ানীবাজারে বিষ্ফোরণের শব্দে বোমাতঙ্ক
সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়দেশ হাফিজিয়া মাদ্রাসা চত্বরে শুক্রবার ভোর ৫টার দিকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলে এলাকাবাসীর মধ্যে বোমাতঙ্ক দেখা দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি বোতলের ভাঙ্গা অংশ ছাড়া আর কিছুই পায়নি।
পুলিশ বলছে, দু’টি বোতলে চুন পানির মিশ্রণ রাখা ছিল, যেগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়।
এ ঘটনায় পুলিশ শিবির কর্মী হেলাল উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে তাকে গ্রেফতার দেখানো হয়নি।
