২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জে যুবদল নেতা খুন

পারিবারিক সম্পত্তি ও এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে মানিকঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম রানাকে হত্যা করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

নিহতের আপন ভাগ্নে বিল্টু ভাড়াটিয়া খুনি শাহীনকে দিযে বৃহস্পতিবার রাতে শহরের দুধবাজার এলাকায় রানার বাসার সামনে এ হত্যাকাণ্ড ঘটায়। শাহীন রানার আশ্রিত বলেই এলাকায় পরিচিত। বিপ্লব হত্যার আসামী কিলার শাহীন গত আড়াই বছর ধরে নিহত রানার ছত্রছায়ায় থাকতো। হত্যার পরিকল্পনাকারি হিসেবে রানার তিন ভাগ্নে বেতিলা-মিতরা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন আহামেদ ফিরোজ, ফিলিপ, ও ছাত্রদলের বিল্টুর নাম বলেছে কিলার শাহীন।

শুক্রবার পুলিশ গ্রেফতারকৃত বিল্টুকে পাঁচ দিনের ও শাহীনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে রানার রানাকে লক্ষ করে গুলি ছোড়ে বোরকা পরিহিত শাহীন। আশংকজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৯ টার দিকে সে মারা যায়। রানাকে গুলি করার পরপরই কয়েকজন বোরকা পরিহিত যুবক শাহীনকে ধাওয়া করে। এ সময়ে শাহীন তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে গার্লস স্কুল রোডে মাতৃ ও মিশু বান্ধব হাসপাতালের সামনে দুলু নামে আরেক ছাত্রদল কর্মী মারা যায়।

শাহীন পুলিশকে জানিয়েছে, নিহত রানার ভাগ্নে জাহিদুর রহমান ব্ল্টিু বৃহস্পতিবার ঘটনার আগে তাকে অস্ত্র, গুলি এবং বোরকা সরবরাহ করে। গত ৬ সেপ্টেম্বর রানাকে হত্যার পরিকল্পনা করা হয় বেতিলা ইউনিয়নে ফিরোজের বাসায়। এতে অংশ নেয় রানার মেঝ বোনের ছেলে জাহিদুর রহমান ব্ল্টিু, বড় বোনের ছেলে বেতিলা-মিতরা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুদ্দিন আহমেদ ফিরোজ, তার ভাই জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফিলিপ এবং রফিক নামে এক যুবক।

নিহত খোরশেদ আলম রানার স্ত্রী মাকসুদা আলম রূপা বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে অপর একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জনতার হাত থেকে কিলার শাহীনকে গ্রেপ্তারের সময় তার নিকট থেকে ৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।