কেরাণীগঞ্জের মসজিদগুলোতে আকস্মিক পুলিশি পাহারা
জুম্মার নামাজের সময় হামলার আশংকায় শুক্রবার কেরাণীগঞ্জের সকল মসজিদে কঠোর পুলিশ পাহারা বসানো হয়।
স্থানীয় ৫০টি মসজিদে একশ’রও বেশি পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যদের শহরের সর্বত্র সক্রিয় দেখা গেছে। এমনকি প্রত্যন্ত অঞ্চলেরও অনেক মসজিদে পাহারা বসানো হয়।
হঠাৎ এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ব্যাপারে এক প্রশ্নের জবাবে কেরাণীগঞ্জ থানার সেকেন্ড অফিসার নাসিরুদ্দিন বিডিনিউজকে বলেন, জুম্মার নামাজের সময় মুসল্লিদের নিরপত্তা নিশ্চিত করার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে তিনি বলেন, ‘বোমা হামলা বা কোনও সংঘাতময় কার্যকলাপ সম্পর্কিত নির্দিষ্ট কোনও হুমকি আমাদের কাছে আসেনি’।
