২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বোমাতঙ্ক

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে শুক্রবার দুপুরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

তবে পুলিশ ওই এলাকায় ব্যাপক তল্লাশী চালিয়েও শেষ পর্যন্ত কোনও কিছু উদ্ধার করতে পারে নি।

সূত্র জানায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মৃতি রাণী ঘরামি ভিজিএফ কার্ড যাচাই বাছাই কাজে নলছিটিতে গেলে সেখানে তার মোবাইলে উপজেলা চত্বরে বোমা রাখা আছে বলে খবর ঁেপৗছে। একথা শুনে তিনি দ্রুত ঝালকাঠিতে ফিরে আসেন এবং লোকজন নিয়ে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।

এ সময়ে উপজেলা মসজিদে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় উপজেলা পরিষদের উভয় গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারি অন্যান্য অফিসেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।