২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ডাকাতের হাতে সৌদি প্রবাসী যুবক খুন

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আব্দুস সালামকে (২৫) বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতরা কুপিয়ে খুন করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 12:09 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এলাকাবাসী ও পুলিশ জানায়, ১০/১৫ জনের সশস্ত্র ডাকাত দল গ্রামের বোরহানউদ্দীনের বাড়ি ঘেরাও করে সৌদি প্রবাসী যুবক আব্দুস সালামকে অস্ত্র উঁচিয়ে জিম্মি করে এবং এক লাখ টাকা দাবি করে।

সালাম দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতরা তাকে চাইনিজ কুড়াল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর ডাকাতরা নির্বিঘ্নে ভারতের দিকে পালিয়ে যায়।

এক সপ্তাহ আগে সালাম সৌদি আরব থেকে দেশে ফিরে আসে।