২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগরের নবনিযুক্ত আর্চবিশপ পৌলিনুস কস্তা শুক্রবার দায়িত্ব গ্রহণ করবেন

ঢাকা মহানগরের নবনিযুক্ত আর্চবিশপ পৌলিনুস কস্তা শুক্রবার তার দায়িত্ব গ্রহণ করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

কাকরাইলের আর্চবিশপ ভবনে ক্যাথলিক রীতি ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি নতুন দায়িত্ব নেবেন।

এ সময় অবসর গ্রহণকারী আর্চবিশপ মাইকেল রোজারিওকে তার অবদানের জন্যে ধন্যবাদ জানানো হবে।

বাংলাদেশে ভাটিকানের রাষ্ট্রদূত পল চাং ইন নাম পোপ ষোড়শ বেনেডিক্টের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন।

পোপ ষোড়শ বেনেডিক্ট গত ৯ জুলাই পৌলিনুস কস্তাকে ঢাকা মেট্রোপলিটন আর্চবিশপ হিসেবে মনোনয়ন দেন।