২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব ও পুলিশের জন্যে ১,১১৩টি গাড়ি কেনা হয়েছে

সরকার গত অর্থ-বছরে ৩০০ কোটি টাকা ব্যায়ে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-এর জন্যে ১,১১৩টি বিভিন্ন ধরনের গাড়ি কিনেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার জাতীয় সংসদে জামায়াতের সাংসদ আবদুস সোবহানের (পাবনা-৫) এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী আরো জানান, গত তিন অর্থ বছরে সরকার মোট ২,৮৪৪টি বিভিন্ন দামের গাড়ি ক্রয় করেছে। এসব গাড়ির মধ্যে রয়েছে জিপ, কার, পেট্রোল কার, প্রিজনার ভ্যান, প্রোকেটশন জিপ, অ্যাম্বুলেন্স, রেকার, ডগ ভ্যান, অবস্ট্যাকল মুভারস, আর্মড কার, মোবাইল এভিডেন্স কালেকশন ভ্যান ও মটরবাইক।