২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে শ্রীলংকা ৩০০ কোটি টাকার ওষুধ আমদানি করবে

শ্রীলংকা বাংলাদেশ থেকে বছরে ৩০০ কোটি টাকার ওষুধ আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

দক্ষিণ এশীয় দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনে যোগদানের পর শ্রীলংকা থেকে দেশে ফিরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বুধবার সাংবাদিকদের এ কথা জানান।

সম্মেলনে ১১ টি দেশ অংশ গ্রহণ করে।

মোশাররফ জানান, শ্রীলংকা ওষুধ ও ছিকিৎসা সক্রান্ত যাবতীয় প্রয়োজন মেটাতে সম্পূর্ণ আমদানি নির্ভর। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী শ্রিপলা ডি সিলভা ওষুধ আমদানির পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন।