২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানের ভেনাস জুয়েলার্সে চুরির অভিযোগে গ্রেফতারকৃত দিলীপ আরো ২ দিনের রিমান্ডে

গুলশানের নাভানা টাওয়ারের ভেনাস জুয়েলার্সে চার হাজার ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেফতারকৃত দিলীপ কুমারকে আবারো দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বুধবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে মহানগর হাকিম ননীগোপাল বিশ্বাস দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে একই মামলায় সেন্টু ও শামসুল নামে গ্রেফতারকৃত অপর দুজনের পুনরায় রিমান্ডে আবেদন আদালত নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয়।