২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামে মঙ্গলবার গভীর রাতে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 04:09 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ডাকাত দল অস্ত্রের মুখে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে শ্রীবাড়ি গ্রামের মোনছের আলীর বাড়িতে ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত পুলিশ পরিচয় দিয়ে তার বাড়িতে ঢোকে। এরপর মোনছের আলীর সৌদিআরব প্রবাসী তিন ছেলে জামাল, কামাল ও সালামের ঘরে ঢুকে তাদের বউ ছেলেমেয়েসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি ছিনিয়ে নেয়। পরে ডাকাত দল ঘরের ড্রয়ার ভেঙ্গে ২৫ ভরি স্বর্ণালংকার নগদ ২০ হাজার টাকাসহ তিন লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ঘিওর থানায় একটি মামলা হয়েছে।