২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর কলেজ ছাত্র হত্যা মামলায় ২ সহোদরসহ ৪ জনের যাবজ্জীবন

পটুয়াখালী সরকারি কলেজের ছাত্র তানভীরকে (২২) হত্যার দায়ে অভিযুক্ত দু’সহোদরসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 01:46 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন ২০ জনের মধ্যে ১৪ জনের স্বাক্ষ্য শেষে জনাকীর্ণ আদালতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হল-সাজ্জাদ বিন ফারুক মশি, টিটু এবং জাকির হোসেন জয় ও তার ভাই টিটু।

মামলার বিবরণে বলা হয়, ১৯৯৭ সালের ১৯ নভেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে পটুয়াখালী শিশু একাডেমী সংলগ্ন এলাকায় আসামিরা তানভীরকে কুপিয়ে আহত করে।

২৮ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

এ ব্যাপারে নিহতের বাবা নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

১৯৯৮ সালের ১০ মার্চ তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান পাশা ১০ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।

২০০৪ সালে ৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলার অপর চার আসামির মধ্যে ওয়াসিম, গিটার এবং দিপুকে মামলা থেকে অব্যাহতি দেয়।

অপর আসামি বাপ্পী হাইকোর্টে আবেদন করলে আদালত তার মামলা স্থগিত করে।